ব্রাহ্মণবাড়িয়া শহরে সাগর মিয়া ওরফে রাজু (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে শহরের বাগানবাড়ী এলাকার পথচারী দুটি মেয়েকে দেখে বখাটে সাগর ইভটিজিং করেন। পরে বিষয়টি নিয়ে ইমন ইসলাম আপন নামে এক যুবক প্রতিবাদ করেন।

পরে এ নিয়ে বুধবার সন্ধ্যায় বাগানবাড়ী এলাকার পার্শ্ববর্তী মুন্সেফপাড়ায় একটি ফার্নিচারের দোকানের সামনে ইমন ও সাগরের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ইমন উত্তেজিত হয়ে তার অনুসারীদের ফোন দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসেন। সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে সাগরকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

গুলিবিদ্ধ সাগরকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}