চট্টগ্রাম -১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস ।

আজ সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে

দায়িত্বরত রিটার্নিং অফিসারের কাছ থেকে আলী আব্বাসের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার ছেলেসহ দলের নেতা কর্মীরা।

এই ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতা আলী আব্বাস বলেন, ” জুলুম-নির্যাতন উপেক্ষা করে দীর্ঘদিন রাজপথে জাতীয়তাবাদী আদর্শের পতাকা উড়াতে নিরলসভাবে কাজ করে গিয়েছি। এলাকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে জনগণের খেদমত করার জন্য মনোনয়নপত্র নিয়েছি “।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}