আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জনাব নজরুল ইসলাম নজু।

​মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন দলের নেতৃবৃন্দ। সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের হাত থেকে নজরুল ইসলাম নজুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।​মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নবীনগর উপজেলা সভাপতি এডভোকেট মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার সিনিয়র নেতা আব্দুল মোতালেব মাস্টার, নবীনগর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাসেম নীরব, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ আকাশ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি।​পুরো কার্যক্রমটি সঞ্চালনা করেন নবীনগর পৌর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজগর আলী রবিন।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ দুলাল আল মাইজভান্ডারী এবং নবীনগর পশ্চিম ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন জীবনসহ নবীনগরের ২১টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী।​মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতৃবৃন্দ জানান, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নজরুল ইসলাম নজু একজন যোগ্য প্রার্থী। পুরো কার্যক্রমটি নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}