ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা পরিষদের সদস্য সাবের হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা পরিষদের সদস্য শেখ আরিফ বিল্লাহ আজিজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া এহসানুর রহমান ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম এবং রেলওয়ে স্টেশন মাস্টার শাকিল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ— তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ, নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাদিকুল ইসলাম, আতিকুর রহমান আপেল, হারিস আহমেদ, আলমগীর হোসেন সাগর, মাওলানা দেলোয়ার হোসেন মাহাদী, এডভোকেট জুবায়ের শাওন, পলি আক্তার, কানিজ ফাতেমা কনিকা, আবরারুল হক সিরাজীসহ অন্যান্যরা।
বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}