ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামে সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পিং ২০২৫’। আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে খাড়েরা গ্রামের ‘ডাক্তার বাড়ি’ প্রাঙ্গণে শুরু হওয়া এই ক্যাম্পটি চলবে দুপুর ২টা পর্যন্ত।

গ্রীন ভিউ স্পেশালাইজড্ হসপিটালের এই আয়োজনে আগত রোগীদের হাড় জোড়া, হাড় ভাঙ্গা, বাত ব্যথা ও ট্রমা সংক্রান্ত জটিলতায় চিকিৎসাসেবা প্রদান করছেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের (ব্রাহ্মণবাড়িয়া সদর) সহকারী সার্জন এবং অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবু হামেদ বাবু। একইসাথে স্ত্রী প্রসূতি, মহিলা রোগ ও নিঃসন্তান দম্পতিদের চিকিৎসায় বিশেষ পরামর্শ ও সেবা দিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক্স-এইচ এম ও এবং গাইনী ও অবস অভিজ্ঞ সার্জন ডাঃ জিনিয়া খান।

​আয়োজকরা জানান, ক্যাম্পে আসা রোগীদের বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধও বিতরণ করছেন। এছাড়া আগত রোগীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট বা রক্তের গ্রুপ নির্ণয়ের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

​ব্রাহ্মণবাড়িয়ার কুমারশীল মোড়ের গ্রীন ভিউ স্পেশালাইজড্ হসপিটালের এমন জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}