গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফুলমতি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নে ধুন্দিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফুলমতি ওই গ্রামের ফয়েজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয়সূত্রে জানা যায়, ফুলমতির সঙ্গে তার স্বামী ফয়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত এবং একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। এরই মধ্যে এদিন দুপুরে প্রতিবেশীরা ঘরের ভেতর ফুলমতির ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}