ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে মো. আলমগীর নামে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।মৃত আলমগীর (৬০) ওই এলাকার রশিদ মিয়ার ছেলে।খোঁজ নিয়ে জানা গেছে, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ভোর রাতে হঠাৎ করে তার বসতঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আলমগীর ঘরের ভেতরে আটকা পড়েন। ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভেতরে আটকে পড়া আলমগীরকে উদ্ধার করতে পারেননি এলাকাবাসী। দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।নবীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার ঘটনা শুনেছি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’নবীনগর ইউএনও মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের খোঁজখবর নিয়ে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}