তীব্র শীতের প্রকোপে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই সময়ে হোসেনপুর উপজেলা প্রশাসন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে শতাধিক অসহায় ও দরিদ্র নারী পুরুষ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উপজেলা পরিষদের প্রশাসন ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “শীতের এই সময়ে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়। তাদের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকারের অংশ। কেউ যেন শীতের কষ্টে না পড়ে, তা নিশ্চিত করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা চাই সমাজের সক্ষম মানুষরাও মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি জানান, প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন। শীতবস্ত্র বিতরণকালে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা বলেন, “প্রচণ্ড শীতে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় স্বস্তি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}