দ্বীপজেলা ভোলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা। শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে ভোলার সামাজিক সংগঠন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এসময় ভোলার বিভিন্ন এলাকার শতাধিক দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র প্রদান করা হয়। মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাকসুদুর রহমান বলেন, ‘শীতকালে সমাজের পিছিয়ে পড়া মানুষের কষ্ট বেড়ে যায়। এসব মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ।
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।’ শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংস্থার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেন, তরুণদের অংশগ্রহণে এমন সামাজিক কর্মকাণ্ড সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।