চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে সোমবার সকাল সাড়ে ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা (ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন এবং চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, সাংবাদিক আবুল কালাম, লিয়াকত আলী লাভলু ও আব্দুস ছালাম মোল্যা প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, বখাটেপনা ও যানজট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের বিষয়ে বিশদ আলোচনা হয়। পাশাপাশি পদ্মা নদীর বিভিন্ন ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, শীতকালে ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।