ব্রাহ্মণবাড়িয়ার-৫ ( নবীনগর) আসনে বিএনপির এক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। (২৯/১২/২৫) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে এ সব প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। জানায়ায়- সোমবার যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন সে প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট এম. এ. মান্নান (বিএনপি), কাজী নাজমুল হোসেন তাপস (স্বতন্ত্র), মো. শাহীন খান (সিপিবি), মোহাম্মদ কামরুল ইসলাম (জাতীয় পার্টি), নাহিদা জাহান (গণ সংহতি আন্দোলন), আবদুল বাতেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মুফতী আমজাদ হোসাইন (খেলাফতে মজলিস), মুছা সিরাজী (স্বতন্ত্র), নজরুল ইসলাম ভূঁইয়া (গণফ্রন্ট), মো. আশরাফুল হক (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) এবং নজরুল ইসলাম নজু (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) মাহমুদুল হাসান রাতে এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলা দৈনিককে বলেন-“মনোনয়ন দাখিলকারীদের তিনজন জেলায় এবং বাকী আটজন নবীনগরে মনোনয়নপত্র জমা দিয়েছেন”।