ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে জোটগত সিদ্ধান্তে বিএনপি আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দেয়।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন,
“আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে আমার বাবা অলি আহাদ যেমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, তেমনি আজ ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই তার মূল শক্তি।
এ সময় তার সঙ্গে বিএনপির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই আসনে জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কবির আহমেদ ভূঁইয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে জহিরুল হক খান এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে অ্যাডভোকেট মোঃ শাহ আলম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}