কমিনিটি বেইজ প্রাথমিক হেলথকেয়ার বা রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা গেলে আমাদের সমাজে আস্তে আস্তে জটিল রোগ কমে আসবে । ‘এসো সচেতন হই সোসাইটি-এসই’ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মাঝে রোগ সচেতনতার উদ্দেশ্যে বিভিন্ন হেলথক্যাম্প, পথআলোচনা, সভা সেমিনার করে আসছে।

অদ্য ৩০ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার শাহাজাদপুর এ ‘এসই’ এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে কমিউনিটি বেইজ হেলথকেয়ার ক্যাম্প।

উক্ত ক্যাম্পটিতে অংশগ্রহণ করেন কে পি জে ঢাকা নার্সিং কলেজের নবম ব্যাচ এর ছাত্র-ছাত্রীগণ ।ছাত্রছাত্রীগণ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তিনটি বিষয়ে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

যেসব বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে দাঁতের যত্ন, নিজের যত্ন এবং গর্ভবতী মায়ের যত্ন। ক্যাম্পে কে পি জে ঢাকা নার্সিং কলেজের দুইজন শিক্ষক উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পটি সার্বিক পরিচালনা এবং বাস্তবায়নে ছিল ‘এসো সচেতন সোসাইটি-এসই’।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী মাজহারুল ইসলাম। ‘এসই’র অন্যতম একটি কর্মসূচি, সু-সম্পর্ক: ডাক্তার, রোগী, নার্স এবং রোগীর অ্যাটেনডেন্স এর মধ্যে।

তিনি উপস্থিত সাধারণ জনগণের মাঝে গর্ভবতী মায়ের যত্ন এর গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন।

গর্ভকালীন সময়ে একজন নারীর শরীর ও মনের বিশেষ যত্ন প্রয়োজন। এই সময়ে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করলে মা ও নবজাতক—দুজনেই সুস্থ ও নিরাপদ থাকে।

গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ সেবা সম্পর্কে আলোচনা করা হয় যেমন:
✅ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (ANC checkup)
✅ আহারের সঠিক পরামর্শ ও পুষ্টি নির্দেশনা
✅ আয়রন, ক্যালসিয়াম ও ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট
✅ টিটি টিকা প্রদান
✅ জরুরি চিহ্নিতকরণ ও রেফারেল সেবা
✅ মানসিক স্বাস্থ্য সহায়তা
✅ প্রসবপূর্ব ও প্রসবকালীন পরিকল্পনা ইত্যাদি।

নার্সিং বিভাগের ছাত্রছাত্রীদের এমন কমিউনিটি বেইজ ট্রেনিং বেশি বেশি করা হলে নার্সিং পেশার প্রতি সাধারণ মানুষের আরও শ্রদ্ধাবোধ বেড়ে যাবে।

ক্যাম্পে নারী, পুরুষ এবং শিশু প্রায় শতাধিক উপস্থিত ছিলেন। তারা উক্ত ক্যাম্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বলে জানান। সেই সাথে ‘এসো সচেতনই সোসাইটি-এসই’ এর এমন কার্যক্রম চলমান রাখার জন্য দাবি করেন।

প্রচারেঃ মিডিয়া সেল, এসো সচেতন হই সোসাইটি – এসই

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}