ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মধ্যপাড়া নিবাসী মরহুম ইউসুফ আলী মোল্লার বড় ছেলে এবং বাদৈর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন মোল্লা আজ রাতে ইন্তেকাল করেছেন। জানা গেছে, তিনি অসুস্থতাজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া যমুনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ রাত আনুমানিক ২ ঘটিকার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মরহুম আমির হোসেন মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তারা।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}