৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবসের শেষ দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) জুম্মার নামাজ শেষে উপজেলার সকল মসজিদে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে এ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ,মডেল মসজিদ, ঈদগাঁ মসজিদ, মোরগ মহাল মসজিদ হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলে উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
তারা বলেন দেশ ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে জনগণের সেবা করার আহব্বান জানানো হয়েছে। এ ছাড়াও উপজেলার অন্য ধর্মালম্বীদের উপাসনালয়েও মরহুমার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবসের এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠান তত্তাবধান করেছেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহীদ ইভা ও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।