কামরুল আহমদ মৌলভীবাজার জেলার রাজনগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদে পুনর্বহাল করেছে দল। সোমবার (৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জুবায়ের আহমদ চৌধুরীকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এতে আরও বলা হয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে তিনি দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়। উল্লেখ্য, গত বছর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বিএনপির সদস্য জুবায়ের আহমদ চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}