বাংলাদেশের সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি, বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে যিনি ছিলেন আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিশিগান শাখার আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আল-ইহসান ইসলামিক সেন্টারে। উক্ত দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

আল-ইহসান ইসলামিক সেন্টার এর পরিচালক মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ আফজাল চৌধুরী ও হাফিজ রেজওয়ান আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে দেশের জন্য তিনার কল্যাণকর কাজের পুরস্কার হিসাবে উনাকে মহান আল্লাহ দরবারে জান্নাতুল ফেরদৌস দানের জন্য প্রার্থনা করা হয়।

সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম-সম্পাদক কামাল হোসেন লিলু, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম তুহিন, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা খন্দকার ইউছুফ কামাল, মিশিগান বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান আবু হুরায়রা, মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস তালুকদার, এনাম আহমদ, ফয়ছল আহমদ চৌধুরী, কামরুজ্জামান, জামাল উদ্দিন, কামাল আবেদীন, হেলাল আবেদীন, নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, শাহাদাত হোসেন, ফয়জুল ইসলাম, মাহদী, ফাহাদ সহ মিশিগান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে সংগঠনের পক্ষ থেকে সিন্নি বিতরণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}