পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ বরগুনায় শীতার্ত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সোনারবাংলা ওয়েলফেয়ার সোসাইটি”। সংগঠনটির উদ্যোগে আয়োজিত “শীত কিনি কর্মসূচি”র আওতায় বরগুনার সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
গত ২ জানুয়ারি বরগুনা জেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে এই শীতের উষ্ণতা পৌঁছে দেওয়া হয়। মানবিক এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করে পথচলা যুব কল্যাণ সংস্থা ও জয়ী সোসাইটি। এ কার্যক্রমের মাধ্যমে শীত কিনি কর্মসূচির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন সোনারবাংলা ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি মোহাম্মাদ হেদায়েত উল্লাহ্, সাধারণ সম্পাদক মো. বনি আমিন, সাংগঠনিক সম্পাদক মো. শাওন জীম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মো. রাজিব হোসেন, আইটি সম্পাদক শ্রাবণী আক্তার আশামনি, সহকারী সাংগঠনিক সম্পাদক সিকদার গোলাম রাব্বি।
এছাড়াও সংগঠনের সদস্য নাজমুল হাসান ও তানজিল তানহা তামিমসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
বিতরণকালে সংগঠনের সভাপতি বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও সোনারবাংলা ওয়েলফেয়ার সোসাইটি সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।