বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মুছা মিয়ার ছেলে মো. আনোয়ার পারভেজ-কে সভাপতি ও উপজেলার দক্ষিণ গোবরিয়া (জাব্বা বাড়ি) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মেরাজ মিয়া-কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ এ কমিটি অনুমোদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও মহা সচিব মো. শফিকুল ইসলাম।

গত ১ জানুয়ারি-২০২৬ ইং তারিখ, জামুকা পত্র নং ১০২, তারিখ ২২শে এপ্রিল ২০১৮ইং মূলে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি রিপন খান, জিয়াউল হাসান, এ.কে.এম জাবেদ কবির, মো. জাহাঙ্গীর আলম ও মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক, সোহাগ ভূইয়া, মো. মনির হোসেন, মো. সোহেল মিয়া ও শামীমা আক্তার ডলি, সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী, শামীম মিয়া ও জেবিন আক্তার, দপ্তর সম্পাদক স্মৃতি আক্তার, সহ-দফতর সম্পাদক শেখ আফছানা নবী, অর্থ সম্পাদক, মো. হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মো. সেলিম আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. মারজিয়া আক্তার, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জনি মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. রোমা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মৎ মার্জিয়া সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সারোয়ার জাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলীমোললাহ্ তালুকদার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. রোজী আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক মো. মোস্তফা, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. ইমরা মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মীর শামীম, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইভানা সাদেক, সদস্য মো. জাকির হোসেন, সৈয়দা সুলতানা রাজিয়া, মোছা. সুমা আক্তার, মোছা. নূরে আলম সিদ্দিক, জান্নাতুল ফেরদৌস, মো. জনি মিয়া, মো. নূরু মিয়া, মো. ফরহাদ মিয়া, কিবরিয়া, হৃদয়, মো. সুজন মিয়া, মো. পারভেজ, মো. এনামুল হক, মো. মাহবুব, রেহেনা পারভীন, মোছা. রুনা, মো. আলী আকবর, মো. শরিফ মিয়া, মো. কামরুল হাসান ও লিপি আক্তার।

পত্রে উল্লেখ করা হয়- ৩ মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করতে হবে, কিশোরগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে, গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে। এই কমিটির মেয়াদ কাল এক বছর। এই কমিটি সদস্য বৃদ্ধি পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। এই পত্র জারীর ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা, স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সাথে সৌজন্য সাক্ষাত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

কমিটির অনুলিপি কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুলিয়ারচর বরাবর প্রেরণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}