কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনের জনপ্রিয় জননেতা, বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)–এর বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই আসনে কায়কোবাদের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। মাঠপর্যায়ে তাঁর বিকল্প কোনো শক্ত প্রার্থী না থাকায় একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও নানামুখী ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

মুরাদনগরের সাধারণ জনগণ বলছেন, “যত ষড়যন্ত্রই করা হোক না কেন, ‘দাদা ভাই’ আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ) এবার বিপুল ভোটে জয়ী হবেন ইনশাআল্লাহ।” এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে মানুষের সুখ–দুঃখে পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং জনবান্ধব রাজনীতির কারণে কায়কোবাদ আজ মুরাদনগরের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। সব মিলিয়ে, ষড়যন্ত্র ও অপপ্রচারের মধ্যেও কায়কোবাদের জনপ্রিয়তা দিন দিন আরও শক্ত ভিত্তির উপর দাঁড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}