শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বৃহত্তর হাছনদন্ডীর অন্যতম ধর্মীয় ও সমাজিক সেচ্ছাসেবী সংগঠন হাছনদন্ডী গোলামে মোস্তফা (দ.) একতা সংঘ ।
বুধবার সকালে দোহাজারী পৌরসভার ৪ নং ওয়াড়স্থ ইমাম হাশেমী (রঃ) সুন্নী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে শুভেচ্ছা ক্রেস্ট ও অন্যান শিক্ষার্থীদের হাতে খাতা, কলম সহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসায় নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদায়ে ইমামে আহলে সুন্নত মওলানা কাযী আবুল বোরহান হাশেমী (ম:জি:আ:),
এসময় তিনি বলেন “মানবতার কল্যাণে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, অভিভাবকদের সন্তানের প্রতি নজরদারি রাখা প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি সমাজিক ও নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য তিনি আহবান জানান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মওলানা মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের জাতীয় শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত নায়েক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (ডিবি) কর্মকর্তা জনাব আরিফ হাসান। আঞ্জুমানে মুহিব্বানে রাসূলে (দ.) দোহাজারী শাখার সভাপতি মুহাম্মদ শফিউল আলম, দোহাজারী পৌরসভা যুব দলের সদস্য সচিব মাহফুজুর রহমান, অভিভাবক সদস্য আব্দুর ছাত্তার, মাদ্রাসার সহ সুপার মওলানা নুরুল আমিন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালক মুহাম্মদ বদিউর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ সাকিব, একরাম উল্লাহ রায়হান, হাবিবুর রহমান, শাহেদুল ইসলাম, আরফাত অভি প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।