ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে তীব্র শীতে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।৭জানুয়ারি রোজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নিজে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপজেলার সদর ইউনিয়নের পুরনো জেলখানা এলাকা, হিন্দু বালিয়াডাঙ্গী, মুসলিম বালিয়াডাঙ্গী, হাজীডাঙ্গী, গোপালপুর ঘাটসহ পদ্মা নদীর পাড়বর্তী বিভিন্ন এলাকায় বসবাসরত দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে মোট দেড়শ (১৫০) পিস কম্বল বিতরণ করা হয়।

রাতের আঁধার ও কনকনে শীত উপেক্ষা করে প্রশাসনের এই উদ্যোগে খুশি শীতার্ত মানুষ। অনেকেই জানান, গভীর রাতে এভাবে বাড়ি বাড়ি গিয়ে কম্বল দেওয়ায় তারা বড় উপকার পেয়েছেন।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন জানান, “তীব্র শীতে যাতে কোনো মানুষ কষ্ট না পায়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}