বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে শনিবার আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হকসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব জহিরুল ইসলাম সাকিল উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন ডা. আক্তার হোসেন, ডা. মনির হোসেন, ডা. মনিরুল ইসলাম চয়ন, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. আবু আহমেদ বাবু, ডা. মোসাব্বির, ডা. উজ্জল, ডা. সাইফুল, ডা. মোহাম্মদ আল-আমিন, ডা. এম এ ফায়েজ, ডা. সান্তনু সায়হাম অর্ণব এবং ডা. মাহবুবুর রহমান এমিলসহ মোট ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ফ্রি মেডিকেল ক্যাম্পটি আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, নাক-কান-গলা, চক্ষু, শিশু, গাইনি, চর্ম ও যৌন এবং হৃদরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা প্রদান করেন। এদিন দুই হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন আগত রোগী ও স্থানীয় এলাকাবাসী।