৯ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে পরিক্ষা বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের গাইবান্ধা প্রেসক্লাবের সামনে কাঁচারী বাজার চত্বরে সাধারন শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষক সমন্বয়ক আবুল বাশার, শিক্ষক তাজুল ইসলাম তমাল, আব্দুল মন্তাকিম, শিক্ষার্থী সাব্বির আহম্মেদ মুকুট, মোকাব্বির, সাগর ইসলাম, মেহেদী হাসান, আশা খাতুন সহ অন্যরা। এ সময় বক্তারা ৫ দফা দাবি তুলেন। দাবিগুলো হচ্ছে, পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে।

সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চ্যাকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। একটি স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন প্রনয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। যদি কোনো কারনে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং প্রতিষ্ঠানের প্রধানকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}