গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে বুধবার রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎ডিবি পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। আসিফ সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রলীগ অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}