জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গতকাল বুধবার ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দাউদপুর বানাইল আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল মজিদের নাম ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও পাঠদানের দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন। এ নিয়ে তিনি ৫মবারের মতো ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন।

উল্লেখ্য,আব্দুল মজিদ ২০১৬ সাল থেকে একটানা কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি ২০১৭, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়ে বিরল কৃতিত্বের নজির স্থাপন করেছেন।

তার এই অর্জনে মাদ্রাসা কর্তৃপক্ষ, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার এই সাফল্য মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নতুন অনুপ্রেরণা জোগাবে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}