ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ নং গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন ৯ বছরের শিশু আবির হোসেন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির সন্ধান পেতে অসহায় পরিবার সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।

নিখোঁজ আবির হোসেন ওই গ্রামের সেক-বাচ্চু (৪৫) ও আলেয়া বেগম (৩৯)-এর ছেলে। এ ঘটনায় শিশুটির মা আলেয়া বেগম চরভদ্রাসন থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, আবির হোসেন মানসিক ভারসাম্যহীন। সে খুব কম কথা বলে এবং নিজের ইচ্ছা ও খেয়ালখুশিমতো চলাফেরা করে। গত ৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২টা দিকে সে প্রতিদিনের মতো বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। কিন্তু সময় গড়িয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ শিশুটির পরিচয় অনুযায়ী তার উচ্চতা আনুমানিক ৪ ফুট, গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার গায়ে ছিল আকাশী রঙের ফুলহাতা গেঞ্জি এবং পরনে কালো রঙের টাউজার।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “নিখোঁজ আবির হোসেনের মা থানায় এসে সাধারণ ডায়েরি করলে আমরা দ্রুত মিসিং ডায়েরি গ্রহণ করি এবং সারা বাংলাদেশে বেতার বার্তা প্রেরণ করি। এসআই গোলাম হোসেনকে ঘটনার তদন্ত ও অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। শিশুটিকে উদ্ধারে আমাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।”

নিখোঁজ আবির হোসেনকে কেউ দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—

যোগাযোগ:

এসআই গোলাম হোসেন, চরভদ্রাসন থানা – মোবাইল: ০১৭২১-৯৪২৮৮৮

স্থানীয় মেম্বার সরোয়ার হোসেন – ০১৭৭২-২২৭২৯১

শিশুটির পরিবার – ০১৩০২-৯৩৬৭৬৮

মানসিক ভারসাম্যহীন শিশুটি নিরাপদে ফিরে আসুক—এই প্রত্যাশায় পরিবারসহ এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}