জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্কাউট ক্যাটাগরিতে টানা ৩ বার উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে শাহরিয়ার শুদ্ধ।

সে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিট এর সিনিয়র পেট্রোল লিডার।
সে ২০২৩ ও ২০২৪ সালে ও উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীর মাধ্যমে তার এ সম্মান জনক অর্জনের বিষয়টি নিশ্চিত হয়। নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান-স্কাউটের শৃঙ্খলা, অভিজ্ঞতা, স্কাউট ভিত্তিক দক্ষতা, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ এবং স্কাউট শিক্ষার্থীদের নিকট উপস্থাপনের সক্ষমতাসহ নানা মানদণ্ডের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচন করা হয়।

উল্লেখ্য শাহরিয়ার শুদ্ধ সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক মো. দেলেয়ার হোসেন ও নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিউলী পারভীনের একমাত্র পুত্র। তার এ কৃতিত্ব অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}