ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP)-এ ফল ২০২৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কে. এম. মজিবুল হক এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. কুমরুল আহসান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসন, শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
শুভ কামনা রইলো ইউএপির নতুন শিক্ষার্থীদের জন্য—আপনারাই আগামী দিনের নেতৃত্ব।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}