নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সংগঠনের আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও অসহায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু,৭ নং ওয়ার্ড অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব,গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাস্টার,ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিল আহমেদ নুরু,গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ ওমর হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ কাইয়ুম,গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ইলিয়াস মিয়া সহ আর অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বক্তব্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে বলেন,এই কার্ডের মাধ্যমে অসহায় মা-বোনেরা আর্থিক সহায়তা পেয়ে সন্তানদের নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

তিনি আরো বলেন বিগত সরকারের আমলে গ্যাস সংযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা হয়েছে,পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}