আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির রজতজয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) আনোয়ারা উপজেলা পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই জয়তজয়ন্তী উৎসব পালিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন নেছার উদ্দিন সিআইপি, প্রধান বক্তা ছিলেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সরোজ আহমেদ।অনুষ্ঠানে আলোচনা সভা, প্রীতিভোজ, কেক কাটা এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল ডিসপ্লে প্রদর্শনী ছিল মনোমুগ্ধকর।শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মহসিন পারভেজের সভাপতিত্বে সুশান্ত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত জয়ত জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোজাম্মেল হক, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক ইমরান এমি ও আমিন ফারুক, সাংবাদিক ও কলামিস্ট এম,সফিউল আজম চৌধুরী, ইমরান বিন ইসলাম, মো. রফিক, সেলিমুল হক, অ্যাডভোকেট পি কে বিশ্বাস, মো. ওসমান গনি, মাহমুদুল হক, মীর জুবেদ।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মিজানুর রহমান, গীতা পাঠ করেন সত্যম দাশ ও ত্রিপিটক পাঠ করেন শ্রাবন্তী বড়ুয়া। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাজিয়া বিনতে ফোরকান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসারুল আলম, মীর মোশারফ রাশেদ আহমেদ, এরশাদ আলম নজরুল ইসলাম, সুমন শর্মা, শামীম আহমেদ, সিরাজুল ইসলাম, নুরুল আজিম, ইকবাল উদ্দিন, শাহ মোহাম্মদ মঈন উদ্দিন, মামুন, মিসকাত আহমেদ, মিজানুর রহমান, রবিউল তালুকদার।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}