আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওমান শাখার উদ্যোগে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় আসন্ন নির্বাচন ঘিরে প্রবাসে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রবাস থেকেও নির্বাচনী কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানটি মোহাম্মদ আরিফের সহযোগিতায় সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। এতে ওমান বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}