লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়নের আমবাড়ি গ্রামে মানবেতর জীবনযাপন করছেন সত্তোর্ধ্ব অসহায় ছায়েরা বেগম। চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটানো এই বৃদ্ধার নেই মাথা গোঁজার মতো নিরাপদ আশ্রয়।

জানা গেছে, মাত্র ৩ থেকে ৪ হাত পরিমাপের একটি ছোট্ট ঘরেই বসবাস করছেন ছায়েরা বেগম। ঘরটি এতটাই সংকীর্ণ যে পা সোজা করে শোয়ার মতো জায়গা পর্যন্ত নেই। মাটির ওপর বসে ও শুয়েই কাটে তাঁর দিন ও রাত।
প্রচণ্ড শীতের এই সময়ে তাঁর কষ্ট আরও বেড়েছে। শীত নিবারণের মতো পর্যাপ্ত কাপড় কিংবা নিরাপদ ঘর না থাকায় রাতগুলো তাঁর জন্য হয়ে উঠছে দুর্বিষহ। অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে জীবন টিকিয়ে রাখতে হচ্ছে তাঁকে।
অন্যের কাছে হাত পেতে যা পান, তা দিয়েই খেয়ে না খেয়ে দিন পার করছেন ছায়েরা বেগম। নেই কোনো স্থায়ী আয়ের উৎস কিংবা পরিবারের নিয়মিত সহায়তা। একাকী এই বৃদ্ধা সমাজের করুণ বাস্তবতার প্রতীক হয়ে উঠেছেন।
ছায়েরা বেগম বলেন, “আমি খুব কষ্টে আছি। একটা ছোট ঘর আর সামান্য সাহায্য পেলে একটু ভালোভাবে বাঁচতে পারতাম।”
এলাকাবাসীর মতে, দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা না পেলে তাঁর জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে। তারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ানো এখন মানবিক দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}