ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে ফসলি জমির টপসয়েল কাটার খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কাটা মাটি বিনষ্ট করা হয় এবং অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ভেকু মালিক ও একটি স্বার্থান্বেষী মহল কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও চরভদ্রাসনের দুইজন সাংবাদিকের বিরুদ্ধে ভেকু ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে থানায় একটি মিথ্যা অভিযোগ
দায়ের করে বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও স্থানীয় এক সাংবাদিক অভিযুক্ত দুই সাংবাদিকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা বক্তব্য না নিয়েই একটি পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। ওই প্রতিবেদনে তাদের নামে মিথ্যা বক্তব্য জুড়ে দেওয়া হয়, যা প্রকৃত ঘটনার সঙ্গে সাংঘর্ষিক।

অভিযোগের আরও রয়েছে, ওই মিথ্যা সংবাদের সঙ্গে অভিযুক্ত দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাদের ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, মোবাইল কোর্ট পরিচালনা কিংবা ভেকু মেশিন বিনষ্টের ঘটনায় তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রশাসনের আইনানুগ অভিযানের পর প্রতিহিংসাবশত তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, অবৈধ কার্যক্রম আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা অভিযোগ ও ভুয়া সংবাদ প্রচারের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}