গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের
(২০২৪-২৭)কমিটি বিলুপ্ত ঘোষণা ; আহবায়ক কমিটি গঠন আহবায়ক আব্দুল্লাহ,সদস্য সচিব আলিম উদ্দিন।
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের
(২০২৪-২৭) কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত ঘোষণা ও নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৭জানুয়ারী) কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির সভাপতি নিয়াজ মোর্শেদ ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন এর বিরুদ্ধে সংগঠনে শৃঙ্খলা পরিপন্থী একাধিক অভিযোগ উপস্থিত হওয়ায় কমিটির অধিকাংশের বেশি ভোটার ও সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের গভীর পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সভাপতির একক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণ, উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ সদস্যদের সাথে দুর্ব্যবহার, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম পরিচালনা প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য যে, আব্দুল্লাহ -কে আহবায়ক ও আলিম উদ্দিন -কে সদস্য সচিব করে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন হাফিজ তাজ উদ্দিন (ওমান),আক্তারুজ্জামান (দুবাই),নাজমুল ইসলাম (সৌদি আরব)।