১৮ জানুয়ারি বিকালে বরগুনার কেওড়াবুনিয়া দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার হাতপাখার কর্মীদের নিয়ে তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর’র পরিচালনায় কর্মীদের প্রতি উদ্দীপনাপূর্ণ বক্তব্য প্রদান করেন জেলার ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা ও বরগুনা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ্, পীর কেওড়াবুনিয়া।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন লেখক, গবেষক, উদ্যোক্তা এবং কুয়াকাটার ইসলামী বক্তা মুফতী হাবিবুর রহমান মিসবাহ।
১১ দলের সমঝোতার জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা। দলের প্রার্থীকে বিজয়ী করতে নতুন উদ্দীপনা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মাঠ চষে বেড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।
এসময় জেলা ও উপজেলা ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলার দশটি ইউনিয়ন ও বরগুনা পৌরসভার ওয়ার্ডভিত্তিক কর্মীবৃন্দ এই তারবিয়াত গ্রহণ করেন।