ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ বিশেষ অভিযান পরিচালনা করে ২টি এয়ারগানসহ ৭২০ পিস গুলি (প্যালেট) উদ্ধার করেছে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ (১৯/১/২৬) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ -এর একটি চৌকস দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উন্নতমানের দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে রাখা ৭২০ টি গুলি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী বিকেলে এ তথ্য জানান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।