কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় জাওয়ার ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ ভিডিও প্রদর্শনীতে উপজেলা সমন্বয়কারী হাবিবুর রহমান উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর ফকির ও মুকুল ভূঁইয়া। বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব দিন দিন বাড়ছে।
ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}