মুরাদনগর (কুমিল্লা): মুরাদনগর-৩ আসনে ধানের শীষ প্রতীক পাওয়ায় সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতীক নিশ্চিত হওয়ার পর এলাকাজুড়ে আনন্দ ও আশাবাদের আবহ তৈরি হয়েছে। এ বিষয়ে কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী বলেন, “বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, তবে এর জবাব দেবে জনগণ। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।” তিনি আরও বলেন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দীর্ঘদিন ধরে মুরাদনগরের মানুষের পাশে থেকে কাজ করেছেন। তাঁর সততা, অভিজ্ঞতা ও জনসম্পৃক্ত রাজনীতির কারণেই সাধারণ মানুষ আবারও তাঁকে নির্বাচিত করতে মুখিয়ে আছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ধানের শীষ প্রতীক পাওয়ার মাধ্যমে নির্বাচনী মাঠে নতুন গতি এসেছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিটে গণসংযোগ জোরদার করা হচ্ছে। এদিকে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়ন ও এলাকার স্বার্থ রক্ষায় অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে তারা ধানের শীষ প্রতীককে বিজয়ী দেখতে চান। নেতাকর্মীদের প্রত্যাশা, সকল বাধা ও অপপ্রচার উপেক্ষা করে মুরাদনগরের জনগণ আবারও তাদের আস্থার প্রতিফলন ঘটাবে ব্যালটের মাধ্যমে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}