যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ইউনিয়ন পরিষদের সচিব পরিচয়ে অভিনব প্রতারণার মাধ্যমে একটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী হয়েছেন খোকন মোল্লা নামে এক অসহায় ভ্যানচালক। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে চরম দুশ্চিন্তায় পড়লেও মানবিক সহায়তায় নতুন করে আশার আলো দেখেছেন তিনি। ঘটনার পর শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে খোকন মোল্লাকে একটি নতুন ব্যাটারিচালিত অটোভ্যান উপহার দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে বাগআঁচড়ায় খোকন মোল্লার হাতে নতুন অটোভ্যান ও চাবি তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যুবদল নেতা কবির হোসেন। খোকন মোল্লা বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের মৃত হালিম মোল্লার ছেলে। এ সময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।

কবির হোসেন জানান, গত সোমবার দুপুরে একটি মোটরসাইকেল আরোহী বসতপুর যাওয়ার কথা বলে খোকন মোল্লার ভ্যানে ওঠেন। পরে তাকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে নেওয়া হয়। সেখানে ওই ব্যক্তি জানান, ইউনিয়ন পরিষদের সচিব আসছেন। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে নিজেকে ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দেন। পরিকল্পনার অংশ হিসেবে প্রতারক মোটরসাইকেল আরোহীকে এক হাজার টাকা দিয়ে মিষ্টি কিনে আনতে পাঠান। এরপর খোকন মোল্লাকে বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট ও একটি স্কুলসংলগ্ন বাড়ির নিচে নিয়ে গিয়ে মিষ্টি বাসার ভেতরে রেখে আসতে বলেন। ভেতরে ঢোকার সময় জানানো হয়, বাড়িতে কেউ নেই।

কিছুক্ষণ পর বাইরে এসে খোকন মোল্লা দেখেন, তার ভ্যানটি সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়ে যান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসেন। সবার সম্মিলিত সহযোগিতায় খোকন মোল্লার জন্য একটি নতুন অটোভ্যান কেনা হয় এবং তা উপহার দেওয়া হয়। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত খোকন মোল্লা বলেন, “সব হারিয়ে ফেলেছি মনে হয়েছিল। আপনাদের সহযোগিতায় আবার নতুন করে বাঁচার শক্তি পেলাম

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}