বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বেতাগীর কৃতি সন্তান আলহাজ্ব ডা. সুলতান আহমদের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২২-০১-২০২৬) বেতাগী পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বেতাগী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন মুন্না সহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ডা. সুলতান আহমদের পরিচিতি ও তাঁর রাজনৈতিক দর্শন তুলে ধরেন। এ সময় তাঁরা বলেন, আলহাজ্ব ডা. সুলতান আহমদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গণসংযোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, বরগুনা-২ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং আলহাজ্ব ডা. সুলতান আহমদকে বিপুল ভোটে বিজয়ী করবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}