আধুনিক শিক্ষা আলোকিত প্রজন্ম এই প্রত্যয় নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার মডেল একাডেমির শ্রেণী কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি সকাল ১১টায় মডেল একাডেমি ক্যাম্পাসে প্লে থেকে স্ট্যান্ডার্ড পর্যন্ত শ্রেণি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমান।

সভাপতিত্ত্ব করেন কচুয়ারপার মডেল একাডেমির পরিচালনা পরিষদের চেয়ারম্যান এস কে এম জিয়াউল হক জিয়া,অনুষ্ঠান সঞ্চালনা করেন কচুয়ারপার মডেল একাডেমির পরিচালনা পরিষদের এম.ডি. আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান শুরু করা হয় কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মাধ্যমে। পরে শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন কচুয়ারপার মডেল একাডেমির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন মহি, কচুয়ারপার মডেল একাডেমির অডিট কমিটির সভাপতি আব্দুন নুর,মডেল একাডেমির প্রধান শিক্ষক ওবায়দুল হক, কচুয়ারপার আহলে বাইত সুন্নিয়া মাদরাসার সভাপতি ছাইফুর রহমান এবং প্রত্যাশা কিন্ডারগার্টেন এর সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন, হাফিজ মাওলানা খাইরুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ওয়াছির আলী, মনফর আলী,মকদ্দছ আলী,কচুয়ারপার মডেল একাডেমির পরিচালনা পরিষদের ডাইরেক্টর (ফাইন্যান্স) শরিফ আহমদ,ডাইরেক্টর ( শিক্ষা) আমিনুল ইসলাম আইনুল, ডাইরেক্টর (মার্কেটিং) নাইম আহমেদ অভিভাবকবৃন্দ, কোমল মতি শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}