গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ আহত হয়েছেন। চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন ৯টি পরিবার। এসময় খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের হিজলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, মামুন মিয়া (২৫), আলো বেগম (২০) মরিয়ম বেগম (৬০) ও আতিয়ার রহমান (৫০)। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আতিয়ার রহমান।

মামলার এজাহার ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ভাগী-শরীক রমজান আলী ও শহিদুল ইসলাম গংদের সাথে রহমান গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রমজান ও শহিদুল গংরা দেশীয় অস্ত্র হাতে আতিয়ার গংদের ওপর হামলা চালায়। এতে আতিয়ার গংদের অন্তত ৯ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে হামরাকারীরা প্রতিপক্ষ আতিয়ার গংদের বাড়ি বের হবার সকল রাস্তা বাঁশের ঘিরা দিয়ে বন্ধ করে দেন। এতে ৯টি পরিবারের শিশুসহ অন্তত: ২৫ সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছেন। এসময় ভুক্তভেগীদের একাধিক খড়ের পারায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}