কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ট ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনীর সমন্বয়ে আইন শৃংখলা কমিটির সভা রোববার (২৫ জানুয়ারী) দুপুরে অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক কাজী নাহিদ ইভা।

সভায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতার আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)মোহসী মাসনাদ,হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম,সেনাবাহিনীর হোসেনপুর ক্যাম্প কমান্ডার মেজর আবির আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, জামায়াতের আমীর আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানভির হাসান,চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন, মোঃ খুরশিদ উদ্দীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোঃ জাকির হোসেন, খাইরুল ইসলাম ফকির সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}