কচুয়া উপজেলার ০২নং পাথৈর ইউনিয়নের বারৈয়ারা, আটমোড়, গবরখোলো, মধুপুর বড়দৈল, পাথৈরসহ আরও কয়েক গ্রামে ধানের শীষ মার্কার সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন’র ব্যাপক গনসংযোগ ও প্রচার প্রচারনা। গত ২৪ই ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে দিন ব্যাপী ধানের শীষ মার্কার সমর্থনে ড. আ ন ম এহসানুল হক মিলন দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে পাথৈর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেনীর-পেশার লোকদের সাথে কুশল বিনিময়, নিজের প্রার্থীতার কথা জানান দিয়ে এবং সকলের নিকট সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়া শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিয়া সৃতি পাঠাগার এর সদস্য সচিব ইন্জিনিয়ার হাবিবুর রহমান, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান মোস্তফা শরীফ টিটু, নূর মোহাম্মদ কচি, মকবুল হোসেন, মাহবুব আলম, শাহনেওয়াজ সরকার শানু, পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ গোফরান উদ্দীন, ইব্রাহীম খলিল মিয়াজী, শাখাওয়াত হোসেন, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহজালাল হাবীব (জালাল বেপারী), জসিম মোল্লা, সহ সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ০২ নং পাথৈর ইউনিয়ন প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম এর নব নির্বাচিত সভাপতি আহমেদ খান,সাচার ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ সভাপতি ডাঃ সিরাজুল ইসলামসহ কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}