গতকাল সন্ধ্যায় ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বরগুনা-২ (বেতাগী–বামনা–পাথরঘাটা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ সুলতান আহমদের দাড়িপাল্লার জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মামুন, সাবেক ছাত্রনেতা ও বরিশাল বিভাগ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা।
এছাড়াও উপস্থিত ছিলেন দাড়িপাল্লার এমপি প্রার্থী ডাঃ সুলতান আহমেদ,
এবং সাবেক জেলা দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেতাগী উপজেলা আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাব এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন।
জনসভায় বিবিচিনি ও ফুলতলা এলাকার জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রশিবিরের নেতা মোঃ গাজি হোসাইন মাহমুদ, বেতাগী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ বশির উদ্দিন ও সেক্রেটারি মোঃ আলামিনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা জনসভায় দাড়িপাল্লার পক্ষে গণসমর্থন জোরদার করার আহ্বান জানান এবং আগামীর বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। জনসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}