আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম।

আলোচনা সভায় অংশ নেয়, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিকের বেশি সংবাদ কর্মী।

ঘন্টাব্যাপী আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচন একটি নিরপেক্ষ এবং গ্রহন যোগ্য নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের জন্য এবারের নির্বাচনে কিছু নতুন নিয়ম কানুন রয়েছে। যারা পেশাগত সাংবাদিক তাদের অনলাইনের মাধ্যমে যাচাই বাছাই করে নির্বাচনের পাস কার্ড দেওয়া হবে এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়।

এ লক্ষ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সকল সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনা শেষে জেলার গুরুত্বপূর্ণ ও সাধারন কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}