ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেমিক্যাল পদার্থের খালি ড্রাম বিস্ফোরণে রায়হান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় লোকনাথ দাস (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার লালপুর বাজারের ‘লোকনাথ ওয়ার্কশপ’ নামক প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কসপে কাজ করত।স্থানীয়রা জানায়, দুপুরে লোকনাথ দাস তার ওয়ার্কসপে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ (ছিপি) বন্ধ ছিল। দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ড্রামটির ভেতরে দাহ্য গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রাইন্ডার লাগানোর সঙ্গে সঙ্গেই ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।এ সময় রায়হান ডগইয়ার্ডের প্লেনশিট নিয়ে লোকনাথের ওয়ার্কসপের সামনে দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে রায়হানের মাথায় আঘাত করে। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়ার পথে মারা যায়।আহত লোকনাথ দাসকে গুরুতর অবস্থায় জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}