ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খাল থেকে আজ (৩১/১/২৬) সকালে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা ঐ নারীর মরদেহ খালে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান- উদ্ধার হওয়া নারীর নাম হাজেরা বেগম (৪৫)।
তিনি জিনদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (গরুর বাজারের পূর্ব পাশে) রহিম মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যরা প্রাথমিক ভাবে ধারণা করছেন হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান-“মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পর্ণের প্রস্তুতি চলছে”।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}