মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখা। ভাষার গান ও আবৃত্তিমুখর এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ বেদীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার মর্যাদা ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি এস. এম. হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন শুভসংঘের সহসভাপতি ও বিশিষ্ট শিল্পী সঞ্জয় মল্লিক, সদস্য দ্বীপজয় বিশ্বাস, কাঞ্চন ঘোষাল, বাপন সরকার, রামপ্রসাদ টুটুল,নুপুর মল্লিক,ডাঃ হাবিবুর রহমান এবং সংগঠনের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের মনিরামপুর উপজেলা প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়—এটি বাঙালির আত্মপরিচয়, অধিকার ও আত্মত্যাগের অনন্য স্মারক। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের রক্তের বিনিময়েই আজ আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এই চেতনা হৃদয়ে ধারণ করে ভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ চর্চা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে ভাষার গান পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপস্থিত সবাই একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}